1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বদরগঞ্জে ‘শান্তি ও সস্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বদরগঞ্জে ‘শান্তি ও সস্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৯ জন দেখেছেন

রংপুরের বদরগঞ্জে সংঘাত নয় , ‘শান্তি ও সস্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

 

পিএফজি বদরগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মাহফুজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিএফজি সদস্য সাবেক এমপি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন,হাঙ্গার প্রজেক্টর এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, জেলা কো-অর্ডিনেটর ফরিদা পারভিন। এছাড়াও উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. মাইনুদ্দিন, কেন্দ্রীয় বারোয়ারি কালী মন্দিরের পুরোহিত দিনেশ সমাদ্দার, ইমাম মশিউর রহমান, লোহানীপাড়া গির্জার প্রধান কার্লস টপ্পো ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোকন কুমার দাসসহ বিভিন্ন সম্প্রদায়ে লোকজন বক্তব্য রাখেন।

 

এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, সনাতন ধর্মের পুরোহীত ও খ্রিস্ট ধর্মের নেতাসহ বিভিন্ন সম্প্রদায়ে লোকজন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়। ধর্মে ধর্মে বিভেদ আর দ্বন্দ্ব ভুলে আহ্বান করা হয় শান্তিপূর্ণ সহাবস্থানের। দেশের জন্য কল্যাণকর পরিবেশ তৈরির জন্য শান্তি কামনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )