1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

কাউনিয়ায় ৭ম জাতীয় ভোটার দিবস পালন 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী নির্বাচন অফিসার মো. ওয়াজিউর  রহমান, সমাজ সেবক আব্দুল সালাম, সাংবাদিক সাইদুল ইসলাম, ভোটার হালনাগাদ কার্যক্রমের সুপারভাইজার আব্দুল কুদ্দুছ বসুনিয়া, তথ্য সংগ্রহকারী শাহনাজ পারভীন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার,উপজেলা প:প: কর্মকর্তা সুজয় সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়লা সাঈদ,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুজ্জামান আজাদ।
আলোচনা সভার পূর্বে একটি বনাঢ্য র‍্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )