1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪২২ জন দেখেছেন
oplus_1026

পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল নিয়ে তীব্রগতিতে প্রতিযোগিতা করার সময় দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এদের একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় এখন পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (১ এপিল) দুপুর দুইটার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার টেকসেরহাট এলাকায়। এতে আশিকুর রহমান আসিক নামে এক তরুনের মর্মান্তিক মৃত্যু ঘটলেও অপর বন্ধুটির এখনও পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সুত্রে জানা যাায়, ঈদের দ্বিতীয় দিনে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর ধনতোলা গ্রামের ইবরাহিমের পুত আশিকুর রহমান(১৮)। এসময় বদরগঞ্জ থেকে তারা মোটরসাইকেল নিয়ে পার্বতীপুর অভিমুখে রওয়ানা দেন। তীব্রগতিতে মোরসাইকেল নিয়ে একজন আরেকজনকে পাশ কাটানোর প্রতিযোগিতার সময় অপরদিকে থেকে ছুটে আসা রিকশাভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে সড়ক থেকে ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এদের একজন আশিকুর রহমান। তাকে সনাক্ত করা গেলেও অপরজনকে এখন সনাক্ত করা যায়নি। মরদেহ দুটি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শাকীর মোবাস্বির জানান, মৃত্যু অবস্থায় মরদেহ দুটি হাসাপাতালে আনা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, একজনের পরিচয় মিললেও অপরজনকে সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )