1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাছের গাড়ির গরম পানিতে প্রাণ গেল ব্যবসায়ীর | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

মাছের গাড়ির গরম পানিতে প্রাণ গেল ব্যবসায়ীর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৪ জন দেখেছেন

গাইবান্ধা গোবিন্দগঞ্জে মাছের গাড়ি উলটে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার গাইবান্ধা মোড় পেকস চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পৌর এলাকার ববনপুর এলাকার মাছ ব্যবসায়ী অমল।

অমলের প্রতিবেশী সুমন কুমার দাস সনাত জানান, মাছ ব্যবসায়ী অমল পাশের একটা পুকুর থেকে মাছ নিয়ে ফিরছিলো। গাইবান্ধা মোড়ে আসার পর মাছের গাড়ি উলটে যায়। মাছের গাড়ির গরম পানিতে তার মুখ ও চোখের অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক মাছ ব্যবসায়ী অমলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )