1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু 

পার্বতীপুর (দিনাজপুর)  প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে রেল জংশনে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে মো: সাগর (১৮) নামে তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস (৫৯ আপ) পার্বতীপুর স্টেশনে ৩নং প্ল্যাটফর্মে প্রবেশকালে পানির পাইপলাইনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে।
সাগর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর এলাকার হাসানুর রহমানের ছেলে।
এ ব্যাপারে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম জানান, সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )