1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাওন মিয়া সোহাগ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়ন এর সাব্দী এলাকায় এ ঘটনা ঘটে, নিহত শাওন মিয়া সোহাগ উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের কাঠমিস্ত্রি আফছার আলীর ছেলে এবং আল আকসা আইডিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, শাওন মিয়া সোহাগ সবার অজান্তে বাড়ির পাশে সিংহার ডোবা নামক দোলায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ গভীর পানিতে যায় পরে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে মারা যায়।

পরবর্তীতে নিহতের স্বজনরা সোহাগ কে বাড়িতে দেখতে না পেরে অনেক খোঁজাখুঁজির পর পাশে বাড়ির পাশে সিংহার ডোবা নামক দোলায় তার জাল দেখে পানি থেকে তার লাশ উদ্ধার করে! কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর লতিফ শাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )