1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীতে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৮৪ জন দেখেছেন
সবজি স্পেশাল ট্রেনের যাত্রা শুরু 

রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নন্দনগাছী অতিক্রম করার কিছুক্ষণ পর স্থানীয়রা রেললাইনে ভাঙন দেখতে পান এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন।

 

খবর পেয়ে রেল বিভাগের কর্মীরা দ্রুত মেরামত কাজে নেমে পড়েন। তিনি আরও বলেন, রেললাইন ভাঙার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। মেরামত কাজ শেষ হলে এসব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )