1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে অগ্রণী ব্যাংকে কৃষি ঋণ প্রদান | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে অগ্রণী ব্যাংকে কৃষি ঋণ প্রদান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

বর্ষাকাল শেষ।  কৃষি পঞ্জিকা মতে এখন আমন মওসুম। জুলাই – আগষ্ট মাস আমন মওসুম। মাঠে মাঠে কৃষক এখন ব্যস্ত আমন চারা রোপনে। এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২৫ হাজার ১শ ৯০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে কৃষি বিভাগ। কৃষকদেরও আমন আবাদের উপর আগ্রহ বেড়েছে। কারণ বাজারে ধান সহ অন্যান্য ফসলের দাম পাওয়ায় আবাদ অনেকটা বেড়েছে বলে বিভিন্ন মহলের কথা বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমাদের এরই মধ্যে  লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেছে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ২৫ হাজার ১ শ ৮৫ হেক্টর।

আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা অনেক অতিক্রম করবে। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের প্রতিনিয়তই পরামর্শ দিয়ে যাচ্ছেন।  কৃষি কর্মকর্তা আরও বলেন, যেন আমারা উৎপাদন বেশি করতে পারি এজন্য এখন থেকেই পার্তিং পদ্ধতি অবলম্বন করে পোকা মাকড় দমনের ব্যবস্থা নিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।সেই সাথে কৃষি বিভাগও কৃষকদের কিছু সহায়তার কথা জানান।

আজ বৃষ্টির দিনও ( ২৯শে শ্রাবণ )  অগ্রণী ব্যংক পীরগঞ্জ শাখায় গিয়ে দেখা যায় বেশ ক’জন কৃষক ব্যাংকে এসে আমন আবাদের লক্ষে কীটনাশক সহ অন্যান্য খরচ নির্বাহের জন্য কৃষি ঋণ নিচ্ছেন। উপজেলার ৫ নং ইউনিয়নের কোঠাপাড়া গ্রামের প্রান্তিক কৃষক তসলিমউদ্দিন,নুরুল ইসলাম, নুরুজ্জামানদের সাথে কথা হয় ব্যাংকের ভিতরে। তারা জানান, অনেকদিন ধরেই তারা ব্যাংক থেকে ঋন নিয়ে চাষাবাদ করেন। আবার সময়মত পরিশোধ করে দেন। এবারও তারা ষাট থেকে এক লক্ষ টাকা করে ঋন নিবেন। ব্যাংক ম্যানেজার শাহরিয়ার মাসউদ বলেন, আমরা শুধু একটি ইউনিয়নেই কৃষি ঋনটা দেই। সেখানে আমাদের ১৮শ’র মত কৃষক ঋন আছে। প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ঋন দেওয়া আছে।
তারাও সময়মতোই টাকা পরিশোধ করে। ব্যাংকের আদায় হার অনেক ভালো। ব্যাংকের ঠাকুরগাঁও অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আব্দুল মজিদ বলেন, পীরগঞ্জ অনেক ভালো ব্রাঞ্চ।সুযোগ হলে আরও বেশি এলাকা নিয়ে কাজ করা যায়। এতে এলাকা এবং দেশের কৃষি খাতে অনেক উন্নয়ন সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )