1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে নজরুল ইসলামের (৪০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এলাকাবাসী তার গলাকাটা লাশ দেখতে পায়। পরে তারা পুলিশ কে খবর দেয়। নজরুল ইসলাম শীতলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার এক দোকানদার। তিনি দোকানে বিকাশ সহ মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নজরুল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একটি ধানের ক্ষেতের পাশে দুবৃত্তরা তাকে হত্যা করে। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে বেশে কয়েকজন হ্যাকার (প্রতারক) ধরা পড়ে। এলাকাবাসীর ধারণা, এই হ্যাকারদের সাথে আর্থিক লেনদেনের তথ্য প্রকাশের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে।
নিহত নজরুল ইসলামের জেঠ্যাতো ভাই জানান, দোকানে চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হ’ত্যা করা হয়েছে। তিনি আরও জানান, নজরুল জামায়াত ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতির দায়িত্বে ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসদ্ধান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )