1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজু কুড়িগ্রাম জেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিট কাভার ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ কেজি গাঁজা দেখতে পেয়ে মোটর সাইকেল আরোহী সাজু মিয়া আটক করে। পরে বিধি মোতাবেক উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি ১৫০ সি.সি. বাজাজ পালসার মোটর সাইকেল ও ১ টি মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )