1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারণা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

রংপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আল ইমরান সুজন। মঙ্গলবার সকালে বদরগঞ্জ পৌরসভা এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

এর আগে সোমবার নারীদের নিয়ে উঠান বৈঠক করেন উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। এসময় আল ইমরান সুজন বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই জ্যেষ্ঠ সন্তান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে শ্যামপুর এলাকা সহ বদরগঞ্জ তারাগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও রাস্তাঘাট উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী নেত্রী মেরিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, খালেদা বেগম, স্থানীয় মাহমুদুন্নবী ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহান, বেলাল হোসেন, বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মঙ্গা, স্বেচ্ছাসেবক দল নেতা রানা ইসলাম ও সম্রাট উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন ছাত্র রাজনীতির মাধ্যমে আজ জননেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি দু:সময়ে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন।

ফ্যাসিবাদী সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্য সচিব আনিসুর রহমান লাকুর স্মৃতিচারণ ও দোয়া করা হয়। নারী উঠান বৈঠকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ছাত্রদল নেতাকর্মীসহ শ্যামপুর ও গোপালপুের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )