1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে টেবিল টেনিস পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে টেবিল টেনিস পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে টেবিল টেনিস খেলোয়াড়দের অনুশীলন পরিদর্শন করেছেন বিআরটিএ চেয়ারম্যান ও প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন ও সদস্যবৃন্দ আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

গত বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি অনুশীলনরত খেলোয়াড়দের খেলার বিষয়ে কিছু পরামর্শ ও দিক নির্দেশনা দেন। এছাড়াও খেলায় অংশগ্রহণের ব্যবহারিক কিছু দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার রুপম দাস, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) জোবায়দা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর, বিআরটিএ এর সহকারী পরিচালক মো. ফয়সাল হাসান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )