1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহী মহানগরীতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল ৪ টায় নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়।

এতে নগরীর নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে। পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )