1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-৪ আসনে জাপা প্রার্থীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রংপুর-৪ আসনে জাপা প্রার্থীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪(পীরগাছা-কাউনিয়া) আসনে জামানাত হারিয়েছেন জাপা প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমানসহ সাত প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে জামানত টিকিয়ে রাখতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হয়।  নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৩১৪। সে হিসেবে তাদের অন্তত পেতে হতো ৪২ হাজার ২৯০ ভোট।
নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট। জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন (৪ হাজার ৪৩৭ ভোট), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা(২৪৩ ভোট), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়(৫৪৩ ভোট), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমার (৩৪১ ভোট), স্বতন্ত্র জয়নুল আবেদীন (১৬৭ ভোট) ও শাহ আলম বাসার (১২৬ ভোট)।
নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৪০২।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন জাতীয় পার্টির প্রভাব থাকা আসনটিতে এবারের নির্বাচনে ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে প্রধান দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অন্য প্রার্থীদের ভোটে প্রভাব ফেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )