1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবনির্বাচিত এমপি নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত মনজুরুল ইসলাম | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

দিনাজপুর-১: নবনির্বাচিত এমপি নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত মনজুরুল ইসলাম

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ জন দেখেছেন
দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নির্বাচনে বিজয় লাভের পর থেকে  দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন । হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে আনন্দ-উল্লাসে।
 মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মো. মনজুরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় আমার একার নয়-এটি বীরগঞ্জ ও কাহারোলবাসীর বিজয়। আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, “কেউ  চাঁদাবাজি, জমি দখল বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। জনগণের ভালোবাসা ধরে রাখতে হলে সৎ ও নৈতিক রাজনীতির চর্চা করতে হবে।”
এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা প্রবাসী, কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )