1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জ খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

পীরগঞ্জ খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ উঠেছে। ভিডব্লিউবি ও টিসিবি কার্যক্রমের একাধিক সুবিধাভোগীসহ জনপ্রতিনিধিরা এমন অভিযোগ করেছেন পীরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে ওই নিম্নমানের চাল সরবরাহ করা হয়।

সুবিধাভোগীদের দাবি, চলতি বছরে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে বিতরণকৃত চালের মান অত্যন্ত নিম্নমানের। ভাঙা দানা, বিবর্ণ, দুর্গন্ধযুক্ত ও পোকা ধরা চাল দিয়েছে। এতে রান্না করার পর ভাত খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভিডব্লিউবি’র একাধিক সুবিধাভোগী আক্ষেপ করে বলেন, আমরা গরিব মানুষ। সরকার আমাদের জন্য যে চাল দেয়, সেটাই ভরসা। কিন্তু যে চাল দেওয়া হয়েছে সেই চালের ভাত খাওয়া যায় না। বাধ্য হয়ে অনেকে এই চাল পশুখাদ্য হিসেবে ব্যবহার করছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জনপ্রতিনিধি বলেন, পীরগঞ্জ খাদ্য গুদাম থেকে গত দুই মাসে যে চাল দেয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের হওয়ায় খাওয়ার উপযোগী নয় বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

খাদ্য গুদামের সাথে সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, গত বোরো মৌসুমে নিজেদের বাড়তি আয়ের লাভের আশায় মনোপুত ক’জন চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রায় ৭’শ মে.টন নিম্নমানের চাল ক্রয় করে। যা চলতি বছর সামাজিক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ দিকে অভিন্ন অভিযোগ করেছেন টিসিবি’র অধিকাংশ ডিলার ও কার্ডধারী ভোক্তরা। তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন প্রতি কেজি চাল ৩০ টাকা দরে আমরা ডিলারের কাছে ক্রয় করি কিন্তু সেই চালের ভাত খাওয়া যায়না।
পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) নুরে রাহাত রিমনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি পরে দেখা করতে বলেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা অমূল্য চন্দ্র মুঠো ফোনে সাংবাদিকদের বলেন, আপনারা ওসি এলএসডি’র সাথে দেখা করে কথা বলেন। সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )