1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ভিজিএফ’র চাল বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে ভিজিএফ’র চাল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা। এ সময় সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, কামরুল ইসলাম, হিসাবরক্ষক মো.আবু তাহেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সুত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে চলতি ২০২৫-২০২৬ইং অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ১৫টি ওয়ার্ড ও উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য ২৪ হাজার ৯৪৯ টি কার্ডের বিপরীতে ২৪৯ মেট্রিক টন ৪৯০ কেজি চাল বরাদ্দ মিলেছে।

এর মধ্যে সৈয়দপুর পৌরসভা এলাকায় ৪ হাজার ৬২৫ টি কার্ডের বিপরীতে ৪৬ টন ২৫০ কেজি এবং উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০৩ টন ৯০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। তন্মধ্যে উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৩ হাজার ৯৪৯ টি কার্ডের বিপরীতে ৩৯ টন ৪৯০ কেজি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪ হাজার ৪৪১ টি কার্ডের বিপরীতে ৪৪ টন ৪১০ কেজি, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩ হাজার ১৫০টি কার্ডের বিপরীতে ৩১ টন ৫০০ কেজি, বোতলাগাড়ী ইউনিয়নে ৫ হাজার ৬৭৬ টি কার্ডের বিপরীতে ৫৬ টন ৭৬০ কেজি এবং খাতামধুপুর ইউনিয়নে ৩ হাজার ১০৮ টি কার্ডের বিপরীতে ৩১ টন ৮০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।

কার্ডধারী প্রতিটি পরিবার ভিজিএফের ১০ কেজি করে চাল পাবেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, আজ বৃহস্পতিবার থেকে সৈয়দপুর পৌর এলাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু করা হলো। আগামী ২/১ দিনের মধ্যে উপজেলার ইউনিয়ন পর্যায়ে কার্ডধারীদের মাঝে ওই সব চাল বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )