1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঈদে জোভান-ফারহানের সর্বাধিক নাটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ঈদে জোভান-ফারহানের সর্বাধিক নাটক

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

টিভি নাটকে জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও মুশফিক আর ফারহান। দুজনেরই অসংখ্য ভক্ত দর্শক, যারা তাদের নাটকের জন্য অপেক্ষা করেন। এবারের ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই দুই অভিনেতার সর্বাধিক নাটক। দুজনেরই পাঁচটি করে নাটক রয়েছে চ্যানেলটির ঈদ আয়োজনে। যার মধ্যে প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জোভান-সাদিয়া আয়মান অভিনীত ‘কলেজ ডেজ’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৫:৫০ মিনিটে। ইমরোজ শাওনের পরিচালনায় জোভান-তটিনী অভিনীত ‘গুড লাক’প্রচারিত হবে ঈদের দিন রাত ১০:২০ মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন রাত ১১:৩০ মিনিটে থাকছে জাকারিয়া সৌখিন পারিচালিত ‘হৃদয়ের ওপাশে তুমি’। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নিহা। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে জোভান-কেয়া পায়েল অভিনীত ‘বাতাসের ফুল’। এটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ ঈশান।

প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জোভান-তটিনী অভিনীত ‘প্রিয় নামে ডেকো’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১০:২০ মিনিটে। অন্যদিকে, মুশফিক ফারহানের নাটকগুলোর মধ্যে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে সুব্রত সঞ্জীব পরিচালিত ‘লেলিন’। এতে নায়িকা হিসেবে থাকছেন সাফা কবির।

ঈদের তৃতীয় দিন রাত ১১:৩০ মিনিটে প্রচারিত হবে তৌফিকুল ইসলামের পরিচালনায় মুশফিক ফারহান-বহ্নি হাসান অভিনীত ‘উই টাইম’। মাহমুদ মাহিন পরিচালিত ‘বেসড অন ট্রু স্টোরি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮ টায়। এতে ফারহানের বিপরীতে রয়েছেন সাফা কবির।

ঈদের ষষ্ঠ দিন রাত ১১.৩০ মিনিটে থাকছে মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘পরান পাখি’। এখানে ফারহানের নায়িকা কেয়া পায়েল। মহিদুল মহিমের পরিচালনায় মুশফিক ফারহান-কেয়া পায়েল অভিনীত ‘আনারকলি’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ১০:২০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )