1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কান উৎসবে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী সানামের | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

কান উৎসবে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী সানামের

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানাম সাঈদ-এর। তবে তিনি শুধু একজন তারকা অতিথি হিসেবেই নয়, দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবেও এই আয়োজনে অংশ নেবেন। কানের ৭৯তম আসর আগামী ১২ থেকে ২৩ মে ফ্রান্সের কান শহরের ‘পালে দে ফেস্টিভ্যাল এ দে কংগ্রেসে’ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সানাম সাঈদকে ‘সাউথ এশিয়ান উইমেন এক্সেলেন্স ইন সিনেমা অ্যান্ড গ্লোবাল আর্ট’ উদ্যোগের প্রথম সম্মাননাপ্রাপ্তদের একজন হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ইউএস স্টুডিওসের এই উদ্যোগের লক্ষ্য সিনেমা ও সৃজনশীল শিল্পে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া। কান সফরে গিয়ে পাকিস্তানের কিংবদন্তি অভিনেত্রী শামিম আরা-কে শ্রদ্ধা জানাবেন সানাম। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শামিম আরার জীবন ছিল না সাধারণ উত্থান-পতনের গল্প। বরং তিনি ছিলেন সাফল্য, আধিপত্য, নতুনভাবে আত্মপ্রকাশ ও উত্তরাধিকারের এক বিরল উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘পুরুষশাসিত চলচ্চিত্র জগতে বেগম শামিম আরা নীরবে সবচেয়ে বড় বাধাগুলো ভেঙেছেন এবং ক্যামেরার পেছনে নারীদের জন্য নতুন পথ খুলে দিয়েছেন। তার প্রভাব উচ্চকণ্ঠ ছিল না, কিন্তু ছিল ভিত্তি গড়ে দেওয়ার মতো শক্তিশালী।’ এই সম্মানকে সানাম সাঈদ এবং পাকিস্তানের শোবিজ অঙ্গনের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। সানামের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তিনি বলেন, ‘তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত ও আনন্দিত।’

এ ছাড়া অভিনেত্রী মায়া আলী শামিম আরাকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। আর কিনজা হাশমি লিখেছেন, ‘তোমাকে নিয়ে গর্বিত, সানাম সাঈদ।’ এ ছাড়া জারা নূর আব্বাস, ঘানা আলী, নাদিয়া হুসেইন, হারিম ফারুকসহ আরও অনেক তারকা সানামকে অভিনন্দন জানিয়েছেন তার আসন্ন কান যাত্রার জন্য।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )