1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘মেয়েদের বাঁচার জন্য বিয়ে প্রয়োজন নয়’ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

‘মেয়েদের বাঁচার জন্য বিয়ে প্রয়োজন নয়’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

প্রাক্তন মিস পুনে তিষা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভারতে আলোচনা-সমালোচনার মধ্যেই বিয়ে, সম্পর্ক ও নারীবাদ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। সামাজিকমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তরুণ প্রজন্মকে বিয়ে নিয়ে অতিরিক্ত কল্পনা না করার পরামর্শ দিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ঋদ্ধি উল্লেখ করেন, সময় বদলেছে এবং গত কয়েক বছরে বিয়ের পর ছেলে ও মেয়ে উভয়পক্ষের সঙ্গেই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তবে এই সামাজিক ও মানসিক পরিবর্তনগুলো বুঝতে মানুষকে সঠিকভাবে কেউ পথ দেখাচ্ছে না। তাই একে অপরকে বোঝার দায়িত্ব এখন নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বিয়েকে রূপকথা ভাবার সময় শেষ হয়ে গেছে। বর্তমান সময়ে নারীরা আর শুধু সংসারের ওপর নির্ভরশীল নন। তাদের চাকরি আছে, নিজস্ব আয় আছে এবং একা থাকার সাহসও আছে। ফলে তারা অন্ধভাবে কোনো পুরুষের নির্দেশ মেনে চলবেন না। ঋদ্ধি ডোগরা বলছেন, মেয়েদের বাঁচার জন্য বিয়ে প্রয়োজন নয়। সঙ্গী পাওয়ার জন্য বিয়ে হতে পারে, কিন্তু নির্ভরতার জন্য নয়।

ভালোবাসার সম্পর্কেও একজন নারীর নিজস্ব ব্যক্তিত্ব সামনে আসবে, আর সেই বাস্তবতা না বুঝলে হতাশা তৈরি হতে পারে। তিনি মেয়েদের উদ্দেশে বললেন, বিয়ের পর প্রেমিক হঠাৎ ‘প্রিন্স চার্মিং’ হয়ে যাবে, এমন ধারণাও ঠিক নয়। তার মতে, পুরুষেরাও মানুষ এবং তারাও পরিবর্তিত সমাজ ও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নারীবাদ প্রসঙ্গে অভিনেত্রী মন্তব্য করেন, প্রকৃত নারীবাদ মানে সমতা। এটি কখনও পুরুষদের ছোট করার আন্দোলন ছিল না। তিনি উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্য বা সম্পর্কের ভারসাম্যের প্রশ্নে নারী-পুরুষ উভয়ের কথাই সমানভাবে ভাবতে হবে।

ঋদ্ধির মতে, সমাজের নিয়ম ও বাস্তবতা বদলে গেছে। নারীদের অধিকারের জন্য যে লড়াই হয়েছে, তার সুফল এখন দৃশ্যমান। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে আত্মসম্মান, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও ভালোবাসার গুরুত্ব সবচেয়ে বেশি বলেও তুলে ধরেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )