


অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে আলাপকালে শবনম ফারিয়া মন্তব্য করেন, খারাপ সঙ্গীর সঙ্গে থাকার চেয়ে একা থাকাই ভালো।
বিশেষ করে অভিনয়শিল্পীদের জন্য মানসিক শান্তি ও ব্যক্তিগত জীবনের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। শবনম ফারিয়া বলছেন, ‘পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল। বিশেষ করে অভিনয় পেশায় যেখানে অন্য চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয়, যেখানে চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয় এবং সবাই একনামে চেনে, সেখানে ব্যক্তিগত জীবন ঠিক থাকা জরুরি।’
‘দেবী’ খ্যাত অভিনেত্রী বললেন, ‘একজন মানুষ যখন নিজে ডিপ্রেসড থাকে, তখন যদি তার ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে সেটা আর বেশিদিন টেনে নেওয়া সম্ভব হয় না।’