1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের আটক ৩ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের আটক ৩

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮২ জন দেখেছেন
বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের আটক ৩
বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আটক ৩
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ অক্টোবর) রাত ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম জাহিদ ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )