1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মানব আকৃতির বিস্ময়কর এক শহর সেঞ্চুরিপ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

মানব আকৃতির বিস্ময়কর এক শহর সেঞ্চুরিপ

ইন্দ্রানী মুখার্জ্জী, ডিজিটাল ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

বিস্ময়কর এক শহর পাখির চোখে দেখলে মনে হবে ঠিক যেন একটি মানুষ চিৎ হয়ে শুয়ে আছে। এ যেন প্রকৃতির এক রহস্য পাহাড়ে ঘেরা ছোট একটি শহর ইতালির সিসিলির সেঞ্চুরিপ। শহরটি এটিনা মাউন্ট পর্যন্ত বিস্তৃত। অত্যাশ্চর্য দৃশ্যের জন্য এটি ‘সিসিলির বারান্দা’ নামে পরিচিত।

ইতালির সিসিলিতে ছোট্ট এই সেঞ্চুরিপ শহর ।ছোট এবং বেশ শান্ত প্রকৃতির এই শহরটি ইতিহাস এবং সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ। প্রায় ৫ হাজার বাসিন্দা এ শহরে বাস করে থাকে।
এই শহরের গ্রামটির আশে পাশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকালে করলে যে কেউ অবাক হয়ে যাবেন। সিমেটো নদীর উপত্যকাকে কেন্দ্র করে পাহাড়ের চূড়ায় শহরটি অবস্থিত।

শহরটি ১৬ শতকে নির্মিত হয়েছিল। এ শহরটি একটা সময় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল। রোমান, বাইজেনটাইন, আরব এবং নরম্যান শাসকরা এ শহরকে শাসন করেছেন। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। সেখানকার মারিয়া সান্তিসিমা আসুন্টার ক্যাথেড্রাল স্থাপত্যের একটি চমৎকার নমুনা।

শহরের স্থাপত্য, রন্ধন প্রণালী এবং ঐতিহ্য পূর্বের সংস্কৃতির সাক্ষ্য বহন করে। এ অঞ্চলে খাবার হিসেবে পাস্তা বেশি পরিচিত। সেঞ্চুরিপকে বলা হয় সিসিলির মধ্যে লুকিয়ে থাকা একটি রত্ন। পর্যটকরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতির সংমিশ্রণ উপভোগ করে।

বার্ডস আই ভিউ এর মাধ্যমে সেঞ্চুরিপকে দেখলে একটি অদ্ভুত আকৃতি চোখে পড়বে। উপর থেকে দেখতে শহরটিকে একটি বিশাল মানব আকারের মতো মনে হয়। শহরের চারপাশে সুন্দর পাহাড় আরো মুগ্ধ করে পর্যটকদের। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা সিসিলির এই স্থানটিতে ঘুরতে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )