1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

গাইবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫২ জন দেখেছেন
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষে গাইবান্ধায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ একেএম জারজিস কাদের, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম প্রমুখ।
সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ৬৪৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদেরমধ্যে ১০০ জন বিজয়ী হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )