সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক এবং আক্রমনাত্মক পোষ্ট করে আসছে শুরু থেকেই। শেখ হাসিনা সরকার পতনের পরও তিনি বর্তমান সরকার ও ছাত্রজনতার বিরুদ্ধে স্ট্যাটাস অব্যাহত রেখেছেন। তার একটি স্ট্যাটাসে মন্তব্য করার প্রেক্ষিতে গত ১৩ অক্টোবর ম্যাসেঞ্জারে অডিও কল দিয়ে উচ্চস্বরে ধমক ও হুমকি দেন।
অডিও কলের আংশিক রেকর্ড হাতে এসেছে প্রতিবেদকের। রেকর্ডটিতে নাঈমুজ্জামানকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি বেয়াদবি করবানা, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাবার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দীন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও, রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবানা। বেয়াদবি করে কোনদিন রাজনীতিতে বড় হওয়া যায়না।