


জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুত্বর আহত ভুট্টু মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রংপুরের গঙ্গাচড়ায় এঘটনায় থানায় মামলা গ্রেফতার এক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মনিরাম পাড়া গ্রামে পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে আলিয়ার রহমান বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। মজিবুর ইসলামের বাড়ির পিছনে আলিয়ার রহমানের বাড়ি থাকায় জমি-জমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছিল। সেই জমির জেরে শুক্রবার (১১অক্টোবর) জাহাঙ্গীর আলম বাড়িতে যাওয়ার সময় মজিবুর ইসলামসহ কয়েকজন পথরোধে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে মজিবুর ইসলাম ধারালো দেশিও অস্ত্র ছোড়া দিয়ে জাহাঙ্গীর আলম, হত্যার উদ্দেশ্যে ভুট্টু মিয়া এবং তারেক মিয়াকে গুরুতর জখম করে।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভুট্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে রমেকের আইসিইউতে নেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আটদিন আইসিইউতে থাকার পর শনিবার (১৯ অক্টোবর) বিকেল অনুমান ৪ ঘটিকার দিকে ভুট্টু মিয়া মারা যান।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীরা পালাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।