1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১৮ জন দেখেছেন
সারাদেশের ন্যায় কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এ্যাসোসিসেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কাউনিয়ার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম। এছাড়াও ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।
স্মারক লিপি প্রদান কালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল মজিদ বলেন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি জেলা পরিষদ,উপজেলা পরিষদ ও পৌর সভার মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা হতে পারে। বৈষম্য বিরোধী অন্তর্বতী কালীন সরকারের বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর। আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ নাগরিকত্ব, চারিত্রিক সনদ, ওয়ারিস সনদ,আয়ের সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সহ সরকারের নানা উন্নয়ন কর্মসূচী ও গ্রাম আদালত পরিচালনা করে থাকে। এ কারণে আমরা জনপ্রতিনিধি অপসারণ না করার দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )