গতকাল সোমবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। তিনি বলেন, ওই যুবকের বিরুদ্ধে মসজিদ ও ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গত রোববার (২০ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গত শনিবার ১৯ অক্টোবর বিকেলে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পশ্চিম মনোহরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত জাইদুলের বাড়ি পশ্চিম মনোহরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মকবুল শেখের ছেলে।
এই খবর এলাকায় জানাজানি হলে জনগণ উত্তেজিত হয়ে ওই যুবকের ঘরবাড়িতে আগুন দেয়। এতে একটি টিনসেড ঘর পুড়ে যায়। পরে ফায়াস সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।