1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দেবিগঞ্জে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৩ জন দেখেছেন
পানিতে পড়ে এক শিশুর মৃত্যু 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে লাবিব নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের হাসানপুর দলুয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত লাবিব ওই এলাকার সুজন মিয়ার ছেলে।

 

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির বাইরের উঠানে খেলা করছিল শিশু লাবিব। খেলার এক পর্যায়ে বাড়ির বাইরে বের হয়ে পাশের পুকুরের পাড় ধরে হাটঁছিল। তবে সে কিছুটা স্থূলকায় হওয়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।  তবে দীর্ঘ সময় লাবিব বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির দাদী সাহেরা বেগম পুকুরের পানিতে ভাসমান অবস্থায় লাবিবকে দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা পুকুরের পানিতে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )