1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা

ডিজিটাল ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৯০ জন দেখেছেন
পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সংগৃহীত ছবি
পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সংগৃহীত ছবি

দূর থেকে পর্বতশৃঙ্গটি যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড পাহাড়ের ওপর একগুচ্ছ রঙিন আঁচড়। কখনো শ্বেতশুভ্র, কখনো সূর্য-কমলা। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে চলতি বছরও বেশ পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি দেখা যাচ্ছে। এই অপুরূপ দৃশ্য দেখার জন্য অনেকেই এখন ভিড় করছেন পঞ্চগড়ের তেতুলিয়ায়।

পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ, ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা। যার অবস্থান ভারতের সিকিম ও নেপাল জুড়ে। পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮ হাজার ৫শ ৮৬ মিটার বা ২৪ হাজার ১শ ৬৯ ফুট।

এদিকে সুউচ্চ এই চূড়া দেখতে প্রতি বছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ছুটে যান ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা শহরের টাইগার হিল পয়েন্টে। টাইগার হিলই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার সবচেয়ে আদর্শ জায়গা।

তবে বাংলাদেশি পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘার রূপ অবলোকন করতে ছুটে যান তেঁতুলিয়ার বাংলাবান্ধায়। এখানে মেঘমুক্ত আকাশে দিনের প্রথম সূর্যকিরণের সঙ্গে সঙ্গেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা। সু-স্পষ্ট দেখা মিলে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা ও এভারেষ্ট চূড়ার সুন্দর দৃশ্য। পঞ্চগড় ভারতের সীমান্তবর্তী এলাকা। সেখান থেকে দার্জিলিং ৫৮ কিলোমিটার দূরে। ওই এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।

বেলা বাড়লেই তেজোদীপ্ত রোদ যখন বরফাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের গায়ে, তখন ভিন্নরূপে কাঞ্চনজঙ্ঘা ধরা দেয় পর্যটকের চোখে। দুপুর থেকে বিকেল কিংবা রাত বিভিন্ন রুপ ধারণের পাশাপাশি উপভোগ করা যাবে এ জেলার নয়নাভীরাম সৌন্দর্য। আর এমন দৃশ্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক ভীড় জমান উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )