


রংপুর থেকে প্রকাশিত “দৈনিক সকালের বাণী” ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিবারের সবাইকে অভিনন্দন জানাই। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিগত মেয়াদে দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার। দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
সকালের বাণী রংপুর বিভাগের প্রান্তিক খবরের পাশাপাশি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরবে। অবহেলিত মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ প্রচারে ও নির্ভীক সাংবাদিকতা চর্চায় “দৈনিক সকালের বাণী”র ভূমিকা প্রশংসার দাবিদার। রংপুর থেকে প্রকাশিত এই পত্রিকায় গঙ্গাচড়া প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন, তিনি এই প্রশংসা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তারা।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না , উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা ত্রাণ কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা এলজিইডি কর্মকর্তা মজিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, দৈনিক সকালের বানী পত্রিকার বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, গঙ্গাচড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা , আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, সহ-সভাপতি কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী দুলাল, বাংলাদেশ প্রেসক্লাব গঙ্গাচড়া শাখার সাধারণ সম্পাদক মজমুল হক, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি নুরুল হুদা নাহিদ, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রিয়াদুন্নবী রিয়াদ, ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সবুজ মিয়া, বজ্র শক্তির প্রতিনিধি ও গঙ্গাচড়া রিপোর্ট ইউনিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, দৈনিক কলম যোদ্ধা পত্রিকার প্রতিনিধি মাছুদুর রহমান শিমু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক সাদেকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সকালের বানী পত্রিকার প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির উত্ত্বর সাফল্য কামনা করা হয়।