1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিনা মূল‍্যে বীজ ও সার বিতরণ  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিনা মূল‍্যে বীজ ও সার বিতরণ 

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন
বিনা মূল‍্যে বীজ ও সার বিতরণ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪- ২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির  আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে,উপজেলা ১০ টি ইউনিয়নে ৪ হাজার ৬৩৫ জন কৃষকদের মাঝে রবি মৌসুমে গম, সরিষা,ভূট্রা ও চীনাবাদামসহ ১০ টি কৃষি পন‍্যের সাথে এমওপি  ও ডিএপি সার  বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল জব্বার বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভালো ফলনের জন‍্য  সঠিক সময়ে বীজ ও সার বিতরণ করা হচ্ছে যাতে কৃষকরা উপকৃত হন। উপজেলার ১০ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পর্যাক্রমে এসব সার ও বীজ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )