1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০২ জন দেখেছেন
প্রণোদনার সার ও বীজ বিতরণ

‘‘কৃষিই সমৃদ্ধি’’ প্রতিপাদ্য নিয়ে রংপুরের তারাগঞ্জে চলতি অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও অন্যান্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা’র সভাপতিত্বে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। সারাদেশের ন্যায় এবারে তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের গম বীজ ও সার বিনামুল্যে পাবেন ২২০জন, ভুট্টা বীজ ও সার পাবেন ২৫০ জন, সরিষা বীজ ও সার পাবেন ১৫০০জন, পেঁয়াজ বীজ ও সার পাবেন ৩০ জন, অরহড় বীজ ও সার পাবেন ৩০জন। প্রতিটি ফসলের বীজের সাথে পরিমিত সার পাবেন কৃষকরা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, সমবায় শারমিন আক্তার , উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা কৃষক, গণমাধ্যমকর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )