1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পুনর্বহালে যোগদানপত্র দিলেন এফবিসিসিআইয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

পুনর্বহালে যোগদানপত্র দিলেন এফবিসিসিআইয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯১ জন দেখেছেন
পুনর্বহালে ২৬ কর্মকর্তা-কর্মচারী

হাইকোর্টের রা‌য়ে এফবিসিসিআইয়ের চাকরিতে পুনর্বহালের জন‌্য যোগদানপত্র জমা দিয়ে‌ছেন ২৬ কর্মকর্তা-কর্মচারী।

বৃহস্প‌তিবার (১৪ সে‌প্টেম্বর) স্ব স্ব পদে তাদের যোগদানপত্র এফবিসিসিআইয়ের প্রশাসকের কাছে জমা দিয়েছেন। যোগদানপত্রে কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতিসহ তাদেরকে এফবিসিসিআইতে পুনঃবহালের ব্যবস্থা গ্রহণ করার জন্য এফবিসিসিআইয়ের প্রশাসককে ব‌লে‌ছেন কর্মীরা।

২০২০ সালে দেশে করোনা মহামারির দুর্যোগময় সময়ে এফবিসিসিআইয়ের তৎকালীন প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম সংগঠনের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীকে এফবিসিসিআইয়ের চাকুরি থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। এছাড়াও প্রতিষ্ঠানের সার্ভিস রুলস-১৯৯০ অনুযায়ী তাদের প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে নির্দয়ভাবে বঞ্চিত করেন। এ অন্যায় পদক্ষেপ এর বিরুদ্ধে কোনো রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার বিষয়েও তিনি বাধা দেন। এফবিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং মাহবুবুল আলমও তাদের পুনঃবহালের কোনো উদ্যোগ নেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )