1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে ভাংনী জামে মসজিদের বেদখল জমি উদ্ধার, সিন্ডিকেট ভেঙে লিজ দিলেন ইউএনও | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ভাংনী জামে মসজিদের বেদখল জমি উদ্ধার, সিন্ডিকেট ভেঙে লিজ দিলেন ইউএনও

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন
Oplus_0
ইতিহাসের স্বাক্ষী ঐতিহাসিক ভাংনি মসজিদের বেদখলে থাকা জমি উদ্ধার করে গ্রামবাসীর উপস্থিতিতে লিজ দিয়েছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।
দীর্ঘ একযুগ পর সিন্ডিকেট ভেঙে দিয়ে মসজিদের জমি উদ্ধার ও লিজ দেওয়ায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন ইউএনও। মসজিদের জমি এর আগে মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকা টাকায় লিজ হতো। এবার ইউএনওর আন্তরিকতায় ৮ একর ৩৩ শতক জমি লিজ হয়েছে ১০ লাখ ৫ হাজার টাকায়। মসজিদের সামনে উন্মুক্ত মাঠে প্রকাশ্য ডাকে জমিগুলো ১ বছরের জন্য লিজ পেয়েছেন স্থানীয় ১০ জন কৃষক। এবার স্বচ্ছ প্রক্রিয়ায় প্রান্তিক কৃষকেরা জমি লিজ পেয়ে উপজেলা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ভাংনী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত নিলামে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার ঘাঘট নদীর তীর ঘেষে ভাংনী ইউনিয়নের অবস্থান। এখানে চারশত বছর পূর্বে মোঘল আমলের শেষের দিকে ৪৮ গম্বুজ বিশিষ্ট ভাংনী জামে মসজিদ নির্মিত হয়েছিল।কথিত আছে বিবি মনিরুন্নেছা চৌধুরানীর কোনো ছেলে সন্তান না থাকায় তার সমুদয় সম্পত্তি মনিরুন্নেছা বিবি ওয়াকফ স্টেটের নামে সর্বসাধারণের কল্যাণে ব্যয়ের জন্য দান করেন। যাহা মসজিদের মতোয়াল্লি এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃত্ব বলে সভাপতি কমিটি দেখভাল করেন।
কিন্তু বিগত সময়ে মসজিদের শতবিঘা জমির অধিকাংশ দখল হয়ে যায় এবং বাকীগুলো নামে মাত্র লিজ নিয়ে কয়েকজন বিভিন্ন প্রভাবে বেদখল করে রাখেন। উপজেলা প্রশাসন কিছু জমি বারবার দখলমুক্ত করলেও সিন্ডিকেট ভাংতে পারছিলেন না। এরই ধারাবাহিকতায় বর্তমান মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ, এবার মসজিদের জমি একযুগ পর দখল মুক্ত করে লিজ প্রদান করলেন।
ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন ওয়াহেদী জানান, একযুগের সিন্ডিকেট ভেঙে মসজিদের জমি এবার লিজ প্রদান করে মসজিদের উন্নয়ন ত্বরান্বিত করলেন ইউএনও-স্যার। নিলামে অংশগ্রহণকারী মোকছেদ আলী ও বেলায়েত হোসেন বলেন, প্রকৃত কৃষরা এবার নিলামে অংশগ্রহণ করতে পেরেছে,যাহা অনেকটা স্বস্তির।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ সকালের বাণীকে বলেন, এবার দশলক্ষ টাকায় জমিগুলো লিজ প্রদাণ করা হয়েছে। কোনো রকমের সিন্ডিকেট ছাড়াই কৃষকরা নিলামে অংশগ্রহণ করতে পেরেছেন। জনগণের সেবামূলক কাজগুলো করতে পারা আনন্দের এবং দেশের জন্যও কল্যানকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )