1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডেভিস কাপ হারে শুরু বাংলাদেশের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ডেভিস কাপ হারে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

গ্র্যান্ডস্ল্যামের বাইরে টেনিসে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি ডেভিস কাপ। বাংলাদেশ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫ এ খেলে। বাহরাইনে চলমান টুর্নামেন্টে প্রথম দিনের খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে বাহরাইনের নিকট পরাজিত হয়।

প্রথম এককে বাংলাদেশের হানিফ মুন্না ১-৬, ১-৬ গেমে বাহরাইনের আবদুল জলিল ইলিয়াস এর নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ২-৬, ৭-৬, ১-৬ গেমে বাহরাইনের কুয়াদ ইউসুফ এর নিকট পরাজিত হয়।

দ্বৈতের খেলায় বাংলাদেশের মোহাম্মদ রুস্তম আলী ও জারিফ আবরার জুটি ৩-৬, ১-৬ গেমে আবদুল জলিফ ইলিয়াস ও আবদুল নবি হাসান এর নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ দল ০-৩ ম্যাচে বাহরাইনের নিকট পরাজিত হয়।

এবার ডেভিস কাপে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে অনেক ঘটনা ঘটেছে। দ্বিতীয় বাছাই হানিফ প্রথমে বাদ পড়েন। এরপর প্রতিবাদ ও জাতীয় ক্রীড়া পরিষদের চাপে দলে সুযোগ পান। দল প্রশ্নবিদ্ধ হওয়ায় বাছাই কমিটির আহ্বায়ক খালেদ শেষ পর্যন্ত দলের সঙ্গে যেতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )