এর আগে ওইদিন দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্ম অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপদেষ্টা আব্দুল মজিদ শেখের সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাশ, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম।
আলোচনা সভার সঞ্চালনা করেন মোহালাইল ইসলাম প্রধান। আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম মিজান।