1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ কমিটি বিলুপ্তির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে ঢেলে সাজানো হবে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি আবার নতুন কমিটি করা হবে, যেন নতুন উদ্যমে কাজ করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )