


দিনাজপুরের বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পার্বতীপুর ফাইটার স্পোর্টিং ক্লাব ছোট হরিপুর কবিরাজ পাড়ার আয়োজনে আব্দুল্লাহ সরকার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে হরিপুর কবিরাজ পাড়া বেতপুকুর মাঠে ফাইটার স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ সরকার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর পৌরসভা সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক।
চন্ডিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবু এহিয়া, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, জ্বালানী তেল ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বাবু ও সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম দিদার প্রমুখ। আব্দুল্লাহ সরকারের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় ৮টি দল অংশগ্রহন করে। ১ উইকেটে ৬১ রানে রাজশাহী ক্রিকেট দলকে পরাজিত করে দিনাজপুর ক্রিকেট দল জয়লাভ করে।