


রংপুরের গঙ্গাচড়া উপজেলার শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যতীন্দ্র নাথ রায়কে ব্যাখ্যা চেয়ে নোটিশ। শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যতীন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে নানা বিষয়ে অনিয়মের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমিতা রাণী।
অভিযোগে উল্লেখ করেন, সহকারী শিক্ষক যতীন্দ্র নাথ রায়- বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর হাজিরা খাতা চুরি, বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, নতুন ও পুরাতন বই, খাতা ইত্যাদি কর্তৃপক্ষকে না জানিয়ে বিক্রয় করেন, চলতি অর্থ বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের নিকট হইতে জনপ্রতি ৪০০/- টাকা করে গ্রহণপূর্বক বিধি বর্হিভূতভাবে নিজ স্বাক্ষরে প্রশংসা পত্র প্রদান করা, বিদ্যালয়ের বিগত ২৩ সালের বার্ষিক পরীক্ষার আয়-ব্যয়ের হিসাব প্রদান না করা, বিদ্যালয়ের বর্তমানে ষান্মাষিক পরীক্ষার আয়-ব্যয়ের হিসাব প্রদান না করা এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খল সৃষ্টি করা।
এছাড়াও সহকারী শিক্ষক যতীন্দ্র নাথ রায় নিজে সহকারী শিক্ষক হলেও স্বঘোষিত প্রধান শিক্ষক হিসেবে নিয়ম নীতির তোয়াক্কা না করেই ২০২৪ সালে অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোমলমতি শিক্ষার্থীদের ডেকে নিয়ে নিজের তৈরী করা প্রশংসা পত্র প্রদানের বিনিময়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি সহকারী শিক্ষক শাহনাজ বেগমেকে প্রশংসা পত্রে প্রস্তুতকারী হিসেবে স্বাক্ষর করিয়েছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত সকল কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ প্রকাশের পর ইউএনও বিষয়টি আমলে নিয়ে গত ২১ নভেম্বর অনৈতিক কর্মকাণ্ডের ৭ কর্ম দিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে এই নোটিশ প্রদান করেছেন।