1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সুপারের বিরুদ্ধে অভিযোগে নোটিশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় সুপারের বিরুদ্ধে অভিযোগে নোটিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিড়িয়ারপাড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জালাল উদ্দিনের দুর্নীতি ও অনিয়ম নজরে এলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। সোমবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এই নোটিশপ্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
জানা যায়, উত্তর পানাপুকুর গিরিয়ারপাড়া দাখিল মাদ্রাসা এম.এল.এস.এস (নৈশ প্রহরী)  মনোয়ারুল ইসলাম কর্তৃক দাখিলকৃত আবেদন, পারফরমেন্স বেজউ ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর প্রাপ্ত ৫,০০,০০০/- টাকা ও মাদ্রাসার জমি সংক্রান্ত বিষয়ে শুনানী গ্রহণ করা হয়। শুনানী শেষে নিম্নলিখিত অনিয়মের বিষয়টি নজরে আসে ।
১। মনোয়ারুল ইসলাম, উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় দাখিল মাদ্রাসার গত ০৪/০৩/২০১৪ তারিখ এম.এল.এস.এস (নৈশ প্রহরী) হিসেবে যোগদান করেন। অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গত ১৩/০৩/২০১৬ তারিখ তাঁকে এম.এল.এস.এস (দপ্তরী) পদে চাকরিতে স্থায়ী করেছেন। বর্তমানে কোন পদে বহাল রেখেছেন তার চিঠিপত্র ও কাজপ্রত্রাদি দেখাতে ব্যার্থ হয়েছেন সুপারিন্টেন্ডেন্ট ।
২।  উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় দাখিল মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ শুনানী কালে পারফরমেন্স বেজউ ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনের  আওতায় ৫,০০,০০০/- টাকা বরাদ্দের ব্যয়ের খাতে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, অন্য খাতে তিনি ইতোমধ্যে ব্যয় করেছেন। এতে প্রতিয়মান হয় তিনি আর্থিক অনিয়ম করেছেন।
৩। উত্তর পানাপুকুর গিরিয়ারপাড়া দাখিল মাদ্রাসার কত একর জমি রেকর্ড রয়েছে এবং ২৫/০৭/২০১৪ তারিখের  মিজানুর রহমান এর আবেদনের জমি সংক্রান্ত সিভিল মামালা রায়ের বিষয়ে কোনরুপ সদুত্তর দাখিল করতে পারেননি।    বার বার এ ইউএনও কার্যালয় হতে মাদ্রাসার জমির তথ্য চেয়ে পত্র প্রদান করলেও তিনি সময় চেয়ে গড়িমসি  করেছেন।
উল্লিখিত অভিযোগে, বিশেষ করে ২ ও ৩ নং অভিযোগের বিষয়ে কোন সুস্পষ্ট সদুত্তর দিতে না পারায় কেন আপনার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া  হবে না তার জবাব আগামী ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )