1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবক আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবক আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সাইফুল ইসলাম (২০) নামের এক বাংলাদেশিকে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের ১০৫৫-৩ এস পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে। বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে

 

অনুপ্রবেশে করেন সাইফুল ইসলাম (২০)। এ সময় তাকে আটক করেন দাঁতভাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা। পরে আটক ওই যুবককে রৌমারী থানায় সোর্পদ করা হয়। রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, আটক যুবককের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )