জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন ডু নেশন ফাউন্ডেশন প্রতি বছরের মত এই বছরেও (ডু নেশন ফাউন্ডেশন ট্রাস্ট) DoNation foundation trust এবং এস এস সি ৮৮ কুড়িগ্রাম জেলা প্যানেলের সহযোগিতায় অসহায় পিছিয়ে পরা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। বিতরন কার্যক্রমে কুড়িগ্রাম জেলা প্যানেলের সমন্বয়ক মাহমুদ হাসান অভী, সহ মো: জয়নাল আবেদিন, সাহেদুল হক বাচ্চু, রকেট, মিজানুর, এডভকেট সাজু উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে এস এস সি ৮৮ কুড়িগ্রাম জেলা প্যানেল প্রতি বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ১২০/১৩০ জন অসহায় মানুষের মাঝে খিচুড়ীর বিতরন করে থাকে।