
রংপুরের কাউনিয়ায় স্কুলের দোকান ঘর বরাদ্দ নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলা সদরে স্থানীয় হলরুমে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আনুছির রহমান কাজল।
সংবাদ সম্মেলন তিনি বলেন, ২০১৫ সালের ১ ডিসেম্বর কাউনিয়া বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা সদরে তার মা ফাতেমা বেগমকে নন জুডিশিয়াল স্টাম্পে একটি দোকন ভাড়ায় দেয়। পরবর্তীতে তিনি দোকান মেরামত করতে গেলে তাকে বাধা দেয় স্থানীয় প্রভাবশালী। পরে তিনি জানতে পারেন তার মায়ের নামে বরাদ্দকৃত দোকান বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় ইউসুফের নামে বরাদ্দ দিয়েছেন। প্রতিবাদ করতে গিয়ে তিনি হামলার শিকারও হয়েছিলেন। আর টাকা নিয়ে ইউসুফের সঙ্গে যে তার ঝামালে ছিল সেইটাও ২০১৯ সালে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা হয়েছে।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগষ্টের পর তার মায়ের নাম বিদ্যালয়ের বরাদ্দকৃত দোকান দখলে তিনি। আর দোকান ঘরকে কেন্দ্র সম্প্রতি প্রতিপক্ষ ইউসুফ ক্ষিপ্ত হয়ে তাকে সহ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলম ব্যাপারীকে জড়িয়ে মিথ্যা তথ্য অপপ্রচার করেন।
তিনি বলেন, দোকান ঘরের প্রসঙ্গ নিয়ে বিএনপির কোন নেতাকর্মী কিছুই জানেন না এবং তারা জড়িত নয়। প্রতিপক্ষ ইউসুফ নিজের স্বার্থ আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি এবং নেতাকর্মীদের ভাবমূর্ত্তিক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। আমি প্রতিপক্ষের এমন অসৎ উদ্দেশ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের আবেদন জানাচ্ছি।
Related