1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলার রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ের প্রধান গেট সুন্দরগঞ্জ-রংপুর আন্তঃ সড়কের রামদেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকের এ অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি দীর্ঘদিনের। বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর। অর্থের হিসাব-নিকাশে গড়মিল।

বিদ্যালয়ের মাঠে ধান চাষ। মসজিদ নির্মাণের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ। বিদ্যালয়ে নিয়োগ দেয়ার কথা টাকা নেয়া। বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ তোলেন বক্তরা তাদের বক্তব্যে।

বক্তারা আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওয়াশরুমের তীব্র সংকট। শিক্ষকদের টাইমস্কেল ও কোর্ড পরিবর্তনে প্রধান শিক্ষকের টালবাহানা। আর এ সকল কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। পড়াশোনায় আগ্রহ হারেয়ে ফেলছেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের অপসারণের দাবিও তোলেন বক্তারা।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে মো. মহিদুল ইসলাম, ভুক্তভোগী মো. আবদুল আউয়াল খন্দকার, সাবেক শিক্ষার্থী মো. নাজমুল হুদা, মো. ফেরদৌস হাসান ফাহিম, বর্তমান শিক্ষার্থী মোছাঃ মনজিলা আক্তার মেঘলা, মোছাঃ মোহনা আক্তার, মোছাঃ রেশমি আক্তার, মোছাঃ হুমায়রা ইয়াসমিন হিমু ও মোছা. নাসরিন আক্তারসহ অনেকে। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন। এতে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, মানববন্ধনে আমাকে জড়িয়ে যে বক্তব্যগুলো দেয়া হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আসল বিষয় হলো, স্বার্থান্বেষী মহলের কিছুলোক কমিটিতে আসতে চাচ্ছেন। এতে রাজি না হওয়ায় তারা এ মানববন্ধন করিয়েছেন আমার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )