1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবল খেলায় রংপুরের অনন্যার ট্রিপল হ্যাটট্রিক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবল খেলায় রংপুরের অনন্যার ট্রিপল হ্যাটট্রিক

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ জন দেখেছেন

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে ময়মনসিংহ ও রংপুর জেলা বালিকা ফুটবল দল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ বালিকা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে স্বাগতিক রাজশাহী জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে।

ময়মনসিংহে মনি ২টি গোল করে। রাজশাহীর নিলা একটি গোল পরিশোধ করে। দিনের অপর ম্যাচে রংপুর জেলা বালিকা ফুটবল দল অনন্যার ট্রিপল হ্যাটট্রিকে হেসেখেলে ১১-০ গোলের বিশাল ব্যবধানে খাগড়াছড়ি জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রংপুরের অনন্যা ট্রিপল হ্যাটট্রিকসহ একাই করে ১০ টি গোল।

অন্য গোলটি করে সোমা। ম্যাচের শুরু থেকেই রংপুর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ফলশ্রুতিতে তারা নিয়মিত বিরতিতে একের পর এক গোল করতে থাকে। ম্যাচের নির্ধারিত সময়ে তারা শেষ পর্যন্ত ১১ গোলে গিয়ে থামে। ম্যাচে খাগড়াছড়ি ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। দলের এ সাফল্যে খেলোয়াড়দের পাশাপাশি উচ্ছ্বসিত দলের কোচ মিলন মিঞাও।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )