1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে পাইলট ও শামীমকে সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে পাইলট ও শামীমকে সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

বিসিবি‘র নব-নির্বাচিত বোর্ড পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত বোর্ড পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমকে সংবর্ধনা প্রদান করেছে নগরীর বিভিন্ন ক্রিকেট একাডেমী। গত শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় কোচ রইসউদ্দিন বাবুর নেতৃত্বে বৈকালি সংঘ ক্রিকেট একাডেমীর ছাত্রবৃন্দ খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ মোখলেসুর রহমান শামীম এর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

এরপর ফুলেল শুভেচ্ছা প্রদান করে ক্রিকেট কোচিং স্কুল, যুব ক্রিকেট স্কুল, কাটাখালী ক্রিকেট একাডেমী, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমী ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেম,এফসিআর এর সাধারণ সম্পাদক ওমর শরিফ খান রওনক ও সাধারণ সম্পাদক সেখ মামুন ডলার। সংবর্ধনার শুরুতে বিসিবি‘র নব-নির্বাচিত পরিচালকগণ ক্রিকেট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় তারা দু’জনই বলেন, এবার রাজশাহীতে বিপিএল‘র ভেন্যু করার পরিকল্পনা রয়েছে বিসিবি‘র।

আর ভেন্যু‘র উন্নয়নের লক্ষ্যে রোববার সকালের ফ্লাইটে বিসিবি থেকে বেশ কয়েকজন প্রতিনিধি আসছেন রাজশাহীতে। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) বিসিবি এর নব নির্বাচিত পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা প্রদান করে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী। ওই দিন বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিসিবি‘র পরিচালক ও হাই পারফরমেন্সর চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা দিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইস উদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু। এছাড়া খালেদ মাসুদ পাইলটের হাতে ফুলেল শুভেচ্ছা তুলেদেন ফর্মার ক্রিকেটার অব রাজশাহী (এফসিআর) এর নেতৃবৃন্দ। এছাড়াও সোনালি অতীত ক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় খেলোয়াড়বৃন্দ. রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডন্স কর্মী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেমসহ রাজশাহীর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে এক পর্যায়ে পাইলট তার বক্তব্যে বলেন, আমি ৩নং ক্যাটাগরী থেকে পরিচালক হয়েছি। আমি সারা দেশের হয়ে কাজ করবো। দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )