


যথাযোগ্য মর্যাদায় “সশস্ত্রবাহিনী দিবস” অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি), গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উদযাপিত হয়েছে৷ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মো. গোলাম রব্বানী রঞ্জু, সিগন্যালস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কর্পোরাল (অবঃ) মো. আব্দুল মালেক, ইবি, বিশেষ অতিথিবৃন্দ যথাক্রমে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবতাবুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সজীবুল করীম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নুরনবী হাসান বীর, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নায়েবুল ইসলাম বীর, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আফতাবুল ইসলাম, বিএএফ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আবু সাঈদ মোল্লা সিএমপি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. আখতারুজ্জামান মিলন ও গঙ্গাচড়া উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চাঁন মাস্টার সও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের উপজেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ৷
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. নুরুল হক, সিএমপি এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পতাকা উত্তোলন বিশেষ মোনাজাত সংবর্ধনা, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের উপদেষ্টাগণ সহ সকলস্তরের সদস্যবৃন্দ সশস্ত্রবাহিনী দিবস-২০২৫ এর উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করায় সকলের প্রতি সংগঠনের পক্ষ হতে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷