1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-৩ আসনে ধাপ এলাকায় লাঙ্গল মার্কায় গণসংযোগ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রংপুর-৩ আসনে ধাপ এলাকায় লাঙ্গল মার্কায় গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের–এর পক্ষে লাঙ্গল মার্কার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর ধাপ এলাকা থেকে শুরু হয়ে মেডিকেল মোড়, চেকপোস্ট, লালকুঠি মোড়, আরডিআরএস মোড় এবং আটতলা মসজিদ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগরের সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, যুব নেতা মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক নেতা মহিদুল ইসলাম লুথু, আশেক আলী আশিক, রায়হান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টু, শ্রমিক নেতা শ্যামল বাবু, এনামুল কবির সমাজ, মাসুদ রানা মিলনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )