1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে বাঁশের সাঁকো ভেঙ্গে দুভোর্গে এলাকাবাসী | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বীরগঞ্জে বাঁশের সাঁকো ভেঙ্গে দুভোর্গে এলাকাবাসী

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ জন দেখেছেন
তীব্র তাপদাহের পর দুইদিন ধরে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। প্রায় পুরো সেপ্টেম্বর  মাস জুড়ে দীর্ঘতম তাপদাহ বয়ে গেছে দেশ জুড়ে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দিনাজপুরে ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দুদিনের টানা বর্ষণে দিনাজপুরের বীরগঞ্জে কিছুটা স্বস্তি নেমে এসেছে জনজীবনে। বৃষ্টিতে নদী নালা খাল বিলে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাতে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে নদী পাড় গুলো ভেঙ্গে নদী গর্ভে বিলিন হচ্ছে মানুষের চলাচলের রাস্তা, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষি জমি।
এদিকে প্রবল স্রোতের কারণে গত বৃহস্পতিবার উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট এলাকার পাথরঘাটা নদীর ধার ঘেষে বৃষ্টিশ পাড়া এবং প্রফেসর পাড়ার মানুষের চলাচলের জন্য নদীর উপর নির্মিত  বাঁশের সাঁকোটি ভেঙে যায়। স্রোতে সাঁকোর পাশাপাশি চলাচলের জন্য সড়কের কিছু অংশ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।
এ ব্যাপারে বড়হাট গ্রামের কলেজ ছাত্র শোভন শর্মা রনি বলেন, রাস্তাটি নদীর ধার ঘেষে হওয়ায় কারণে সামন্য বৃষ্টিতে ভেঙে যায়। এলাকাবাসীর ব্যক্তিগত অর্থায়নে প্রতিবার মেরামত করা হলেও ভাঙ্গন রোধ সম্ভব হচ্ছে না। ফলে রাস্তা এবং কৃষি জমির বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হতে চলেছে। রাস্তার উপর  বাঁশের  সাকো তৈরি করা হলেও দুই দিনের বৃষ্টিপাতে রাস্তা ও  সাঁকো ভেঙ্গে যাওয়া ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।
মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ জানান, আনুমানিক দুবছর পূর্বে তার এবং এলাকাবাসীর সহযোগীতায় বাশের সাঁকোটি নির্মান করা হয়। এই সাঁকো দিয়ে বৃষ্টিশ পাড়া এবং প্রফেসর পাড়ার প্রায় ৪শতাধিক মানুষ যাতায়াত করে। এই সাকোর উপর দিয়ে সিপাইদীঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুতুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু দুদিনের টানা বর্ষনে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়ে এই এলাকায় বসবাসকারী মানুষ।
সাঁকোটি দ্রুত নির্মানে সরকারী পদক্ষেপ কামনা করেন তিনি।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী শাহিন জানান, এলাকাবাসীর উদ্যোগে নির্মানের পর আমি এলাকাবাসীকে সাথে নিয়ে সাঁকোটি পরিদর্শন করি। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে নদীর পাড় ভেঙ্গে যাওয়া রাস্তা এবং ফসলি জমিসহ সাঁকোটি নদীতে ভেঙ্গে পড়ে। এই সাঁকোটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিখিত ভাবে আবেদন করা হবে। প্রশাসন বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )